1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মাগুরার শ্রীপুরে পূজা মন্ডপে অতিরিক্ত মদপানের পর অসুস্থ ২ যুবকের মৃত্যু প্রধানমন্ত্রীর মোংলা বন্দর পরিদর্শন: বন্দর কর্তৃপক্ষের নতুন আশা অপরাধ দমনে তৎপরতার মধ্যে ভৈরবের ওসি মাহবুবুর রহমানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক মোংলায় গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের আমতলীতে ইমরান পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২৫ দৌলতপুর কালীবাড়ী পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এস এ জিন্নাহ কবির ​আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

এম এ হান্নান, বাগেরহাট প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দমহল্লা নবীন সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সৈয়দমহল্লা নবীন সংঘের মাঠে কবুতর, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।
সৈয়দমহল্লা নবীন সংঘের সভাপতি শেখ শরিফুল কামাল কারিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী ও উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ।
সৈয়দমহল্লা নবীন সংঘের কোষাধ্যক্ষ কাজী মঈন উদ্দিন মেরুর সঞ্চালনায় এসময় সৈয়দমহল্লা নবীন সংঘের উপদেষ্টা সৈয়দ আমানুল হক লিন্টু, ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির আহবায়ক শেখ আরিফুল হাসান, কাজী নওনেহাল, মো: রেজাউল কবির,শেখ শরিফুল হাসান দারু,সাধারণ সম্পাদক কাজী শামিম,সদস্য সৈয়দ বেলাল মাহমুদ, ক্রীড়া সম্পাদক শেখ সোহেল।
এসময় আরো উপস্থিত ছিলেন শেখ দারুল ইসলাম মিরন, কাজী মাসুম, কাজী তাজ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনীতে নৈহাটী স্পোটিং ক্লাব বনাম সিটি এফ সি খুলনার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন মো: মিরাজ সরদার, সহযোগি ছিলেন মোক্তার হোসেন মিন্টু ও মো: জসিম উদ্দিন। খেলায় ধারা ভাষ্যকর ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত। খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট