1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় ৩ নাগরিকের হারানো পাসপোর্ট ও মূল্যবান মালামাল ফিরিয়ে দিল ভৈরব রেলওয়ে থানা পুলিশ নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক আমতলীতে অপরাধ দমনে গ্রাম পুলিশের বিশেষ প্যারেড আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মাগুরার শ্রীপুরে পূজা মন্ডপে অতিরিক্ত মদপানের পর অসুস্থ ২ যুবকের মৃত্যু প্রধানমন্ত্রীর মোংলা বন্দর পরিদর্শন: বন্দর কর্তৃপক্ষের নতুন আশা অপরাধ দমনে তৎপরতার মধ্যে ভৈরবের ওসি মাহবুবুর রহমানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক মোংলায় গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের

আমতলীতে অপরাধ দমনে গ্রাম পুলিশের বিশেষ প্যারেড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আবু জিহাদ আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, ইভ টিজিং ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আমতলী থানার গ্রাউন্ড ফ্লোরে এ প্যারেড অনুষ্ঠিত হয়। বরগুনার পুলিশ সুপারের নির্দেশনায় আয়োজিত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ,

প্যারেড পরিচালনা করেন আমতলী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: ইয়াকুব হোসেন,

প্যারেডে গ্রাম পুলিশের সদস্যদের রাতের টহলে সহযোগিতা, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের শনাক্তকরণ, অনলাইন জুয়া প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক ইভ টিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া যেকোনো অপরাধের তথ্য দ্রুত থানা পুলিশকে জানানো এবং সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। দায়িত্বে অবহেলা কিংবা অপরাধীদের সঙ্গে যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে গ্রাম পুলিশ সদস্যদের সতর্ক করা হয়।

প্যারেডে অপরাধ প্রতিরোধ ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট