1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সভাপতি মিশুক, সম্পাদক শরিফুল বেনাপোলে দৈনিক রানার প্রত্রিকার ৪৬-তম, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মোহনগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মহেশপুরে বাঁশবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদোপ্রার্থী সহকারী অধ্যাপক মুহাম্মদ সুজানুর রহমানের গনসংযোগ। নেত্রকোণার দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৪ জেলে উদ্ধার আমতলীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত রূপগঞ্জে জমি-বসতভিটা দখল ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা

ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, ফার্স্ট এইড প্রশিক্ষণ ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

কাজী সাইমুম সিরাজ, মাগুরা (জেলা) প্রতিনিধি:
মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, ফার্স্ট এইড প্রশিক্ষণ এবং রক্তদান কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয়, নিরাপদে দ্রুত স্থান ত্যাগ, অগ্নিনির্বাপণ এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রমের বিভিন্ন দিক বাস্তবভাবে প্রদর্শন করা হয়।

এছাড়া ফার্স্ট এইড প্রশিক্ষণের মাধ্যমে দুর্ঘটনা বা দুর্যোগকালীন সময়ে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার প্রাথমিক কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবিক দায়িত্ব পালনে সবাইকে উৎসাহিত করা হয়।

বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা, প্রশিক্ষণ ও সম্মিলিত প্রস্তুতির কোনো বিকল্প নেই। জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সাহস, সতর্কতা ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

তারা আরও বলেন, এ ধরনের আয়োজন মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা ও নিরাপত্তা সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।

কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট