1. dainiksamantaral@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইবিতে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’-এর বৃত্তি উৎসব নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন আমতলীতে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, উদ্বিগ্ন জনসাধারণ বাগেরহাটে নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সভাপতি মিশুক, সম্পাদক শরিফুল বেনাপোলে দৈনিক রানার প্রত্রিকার ৪৬-তম, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মোহনগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মহেশপুরে বাঁশবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদোপ্রার্থী সহকারী অধ্যাপক মুহাম্মদ সুজানুর রহমানের গনসংযোগ। নেত্রকোণার দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন

পলাশ পাল, নেত্রকোনা (জেলা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল ও ব্যাংকের প্রয়োজনীয় কিছু কাগজপত্র পুড়ে গেছে।গত ১৪ অক্টোবর
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩.৩০ এর দিকে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ জানান, ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে থাকায় তাঁর পরিবর্তে অন্য একজন দায়িত্ব পালন করছিলেন। রাত সোয়া ৩.৩০ এর দিকে তিনি কার্যালয়ে আগুন দেখতে পেয়ে পার্শ্ববর্তী স্থানীয় লোকজনকে খবর দেন।
খবর পেয়ে স্থানীয় লোকজন এবং নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও কিছু অফিসিয়াল কাগজপত্র পুড়ে যায়।
শাখা ব্যবস্থাপক মঞ্জু আহমেদ বলেন, ‘দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ইতিমধ্যেই থানায় মামলা করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইন গত সহায়তা পেতে লিখিত অভিযোগ দিতে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক থানায় এসেছেন। অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে মাঠে নেমেছে পুলিশের একটি টিম সেই সাথে অন্যান্যদিকে ও ভিন্নভাবে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আগুনের ঘটনায় ব্যাংকের কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে বর্তমানে তদন্ত চলমান। খুব দ্রুতই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হবে পরে তিনি আশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট